Skip to content

দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাত বেড়েছে। আজ দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়ে ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫