Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ রোববার

স্টাফ রিপোর্টার ॥
আগামী ১ অক্টোবর ঢাকা ছেড়ে যাচ্ছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

তার আগে আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক হওয়া কথা রয়েছে এই বিদায়ী হাইকমিশনারের।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ভার্চুয়াল বৈঠক হবে। পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতীয় দূতের বিদায়ী বৈঠক হওয়ার কথা রয়েছে।

হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে পদোন্নতি পেয়ে আগামী ১ অক্টোবর নয়াদিল্লি ফিরে যাচ্ছেন। এখানে দেড় বছরের মতো ছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫