Skip to content

ঢাবি জিয়া হলের ভিপি শাকিল আর নেই

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সহসভাপতি (ভিপি) শরীফুল ইসলাম শাকিল আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ২৬ বছর।

গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

হৃদরোগ ও মস্তিষ্কের জটিলতায় দীর্ঘ দুই মাস ভুগছিলেন এ ছাত্রনেতা।

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, বুধবার সন্ধ্যায় শাকিল মার যায়। তার মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা গভীরভাবে শোকাহত। এর আগেও আমরা আমাদের হল সংসদের আরেকজনকে অকালে হারিয়েছি।

ভিপি শরীফুল ইসলাম শাকিলের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫