সিনিয়র স্টাফ রিপোর্টার
গাজীপুর: তথ্য অধিকার আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিতকরণসহ দুর্নীতি হ্রাসকরা সম্ভব এবং এভাবে দেশের সু-শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা যায়।
আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে “তথ্য অধিকার দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও স্থানীয় সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খাইরুজ্জামান, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা তথ্য অফিসার মো: জালাল উদ্দিন ও সনাক সদস্য মো: হাসান আলী প্রমুখ।
গাজীপুরে তথ্য অধিকার দিবস পালন
আপডেট :September 28, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
