Skip to content

প্রেমের খবর দিলেন ক্লোজআপ ওয়ান লিজা

বিনোদন ডেস্ক ॥
ক্লোজআপ ওয়ান তারকা লিজা বিবাহিত! মিডিয়ায় এমনটাই ছিলো ‘টপ সিক্রেট’! সবাই এমন তথ্য জেনে আসলেও গত বছর জানা যায় বিয়ে নয়, ২০১২ সালের ২ মার্চ বাগদান হয়েছিল তার। তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি! ২০১৫ সালে সেই বাগদান ভেঙে যায়।

গতবছর গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়। এরপর বহুবার তিনি কবে বিয়ে করছেন সেই প্রশ্নের সম্মুখিন হয়েছেন। কৌশলে এড়িয়ে গেছেন উত্তর।

তবে সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অতিথি হিসেবে হাজির হয়ে লিজা মুখ খুলেছেন তার প্রেম-বিয়ে নিয়ে। সেখানে তিনি জানান, একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর।

লাইভে লিজা বলেন, ‘ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্ক করে। আমারও সম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আপত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই।’

লাইভে লিজা আরও অনেক জানা-অজানা কথা বলেছেন। সেখানে তিনি তার ক্যারিয়ারের পেছনে পরিবারের অবদানের কথা জানিয়ে বলেন, ‘পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমার এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না।’

লিজা তার ভক্তদের প্রতি ভালোবাসা ছড়িয়ে তাদের কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫