Skip to content

সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক ॥
জার্মানিতে বসন্ত আসতে বাকি আরও প্রায় ছয় মাস। তবে তার আগেই সাফল্যের বসন্তে ভাসছে দেশটির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। একের পর এক শিরোপা জিতে শরৎকালকেই নিজেদের বসন্ত বানিয়ে রাখছে মিউনিখের ক্লাবটি। সবশেষ তারা জিতেছে জার্মান সুপার কাপের শিরোপা।

করোনাভাইরাসের লকডাউনের পর শুরু হওয়া ফুটবলে ২০১৯-২০ মৌসুমের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন। এর আগেই জিতে রেখেছিল জার্মান কাপ। ফলে পূরণ হয় সে মৌসুমের ইউরোপিয়ান ট্রেবল। শিরোপার এই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রেখেছে হান্স ফ্লিকের শিষ্যরা।
গত বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। সেই সাফল্যের সপ্তাহ পেরুনোর আগেই, পরবর্তী সপ্তাহের বুধবার তারা ঘরের তুলল জার্মান সুপার কাপের ট্রফি। চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।

তবে জয়টি ঠিক অতটা সহজ ছিল না চ্যাম্পিয়ন বায়ার্নের জন্য। দুই গোল করে তারা এগিয়ে গেলেও, দুইটি গোলই ফিরিয়ে দিয়েছিল বরুশিয়া। কিন্তু শেষদিকে জশুয়া কিমিচের করা গোলের আর কোনো জবাব দিতে পারেনি কালো-হলুদ জার্সিধারীরা। ফলে ৩-২ গোলের জয়ে শিরোপা আনন্দে মেতেছেন ম্যানুয়েল নয়্যার, থমাস মুলাররা।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করে বায়ার্ন। আচমকা এক কাউন্টার অ্যাটাকে তড়িৎ গতিতে বরুশিয়ার রক্ষণে হানা দেন তারা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন মিডফিল্ডার কোরেন্টিন তোলিসো। যা গোলরক্ষকের পায়ে লেগে আঘাত হানে ক্রসবারে। ফিরতি বলে আলতো করে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন তোলিসো।

দ্বিতীয় গোলটি পেতে আরও ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে অ্যালিয়েন্স অ্যারেনায় নিজেদের ঘরের মাঠে খেলতে নামা বায়ার্নকে। এবার স্কোরশিটে নাম তোলেন থমাস মুলার। সময়ের অন্যতম দ্রুতগতির ফুটবলার আলফনসো ডেভিসের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে জাল কাঁপান জার্মানির অন্যতম সেরা তারকা মুলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫