Skip to content

কালীগঞ্জের নাগরি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অলির মতবিনিময় সভা

এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের স্থানীয় বরকাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ অলিউল ইসলাম অলি সমর্থনে স্থানীয় জনতার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ২০ অক্টোবর কালীগঞ্জের নাগরি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মানুষের দোয়া, সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন আদিবাসীদের অধিকার বাস্তবায়ন ও সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান প্রার্থী অলিউল ইসলাম অলি। তিনি বলেন, শান্তি কন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সহযোগীতা নিয়ে নাগরি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে প্রয়াত চেয়ারম্যান আমার মামা আব্দুল কাদিরের অসমাপ্ত কাজ করতে চাই।

নাগরি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মানজাত হোসেন, সিরাজুল ইসলাম মোড়ল, বাবু ভূবন চন্দ্র মাস্টার, উপজেলা যুবলীগ নেতা কাজী হারুনুর রশিদ টিপু, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, আতিক, সাবেক মেম্বার ইব্রাহিম, মহিলা নেত্রী পাপিয়া সরকার, বাবু নকুল চন্দ্র, বিপ্লব চন্দ্র বিশ্বাস, আঃ বাছেদ, যুব মহিললীগ নেত্রী জেসমিন বেগম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫