Skip to content

জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। তিনি বলেন, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার দুই দফায় স্যারের করোনা টেস্ট করা হয়। দুই টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫