Skip to content

‘লাথিতে’ সবজি বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ‘লাথিতে’ আহত এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা করেছেন নিহতের পুত্র।

ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর পুত্র নিহত মো. আবদুর রশিদ (৫০)।

কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা এ তথ্য নিশ্চিত করে জানান, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন আবদুর রশিদ। পাশাপাশি তিনি স্থানীয় মো. সুলতান মির্জার পুত্র সুমন মির্জার (২৮) জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন।

সুমন পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে রশিদকে গালাগাল করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

ঝগড়ার এক পর্যায়ে ‘সুমন আবদুর রশিদের তলপেটে লাথি মারে।’ এতে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রশিদ।

এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সুমন মির্জার বিরুদ্ধে শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেন।

শুক্রবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আসামি সুমন মির্জা পলাতক রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫