Skip to content

টঙ্গীতে সহযোগীসহ প্রতারক তানিয়া শিকদার গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে প্রতারক তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তারকে (২৮) গতকাল রোববার মহানগরের ছুটি রিসোর্ট থেকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তানিয়ার সহযোগী আশিকুর রহমান আকাশকেও (২৪) গ্রেফতার করা হয়। পুলিশ তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, প্রতারক তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তার বিভিন্ন স্থানে তার প্রকৃত নাম গোপন করে তানি, সুমি, রিতা আক্তার, ডঃ নওশিন, সাদিয়া, সাদি, নদী, এ্যানী কখনও নুশরাত নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে গাজীপুরের পুবাইল, ঢাকার তেজগাঁও, আদাবর, মোহাম্মদপুর, নিউমার্কেট থানাসহ দেশের বিভিন্ন থানায় প্রায় ৮টি মামলা রয়েছে। সর্বশেষ প্রতারণার দায়ে গত ৭ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা (নং-৬) দায়ের করেন এক ভূক্তভোগী। পরে থানার এস আই সুমনকে মামলার তদন্তভার অর্পণ করা হয়।

গত প্রায় ১৭দিন চেষ্টার পর ওই কর্মকর্তা মোবাইল প্রযুক্তির মাধ্যমে প্রতারক তানিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করে ঢাকার উত্তরা, গাজীপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।

সর্বশেষ রোববার প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নির্ণয় করে গাজীপুরের জয়দেবপুর সুকুন্দির এলাকার ছুটি রিসোর্টে এসআই হাসান সুমনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তানিয়া শিকদার ও তার সহযোগী আশিকুর রহমান আকাশকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১১-২৩১৫ উদ্ধার করেন।

এসময় গাড়ী এবং দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে নগদ ২লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এব্যাপার যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান সুমন জানান, মামলার তদন্তভার হাতে পাওয়ার পর গাজীপুর, উত্তরা, টঙ্গীসহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ১৭দিন পর গাজীপুরের ছুটি রিসোর্ট থেকে তানিয়া শিকদার ও তার সহযোগী আকাশকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫