Skip to content

কাপাসিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নির্দেশনা অনুযায়ী কাপাসিয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ১নং (দস্যুনারায়ণপুর-বড়টেক) ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শরিফ খাঁনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ রহমান দুলাল। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ্, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক মোঃ খোকা মোল্লাহ্, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফজলুর রহমান সরকার, গ্রাম কমিটির সভাপতি মেহেদী হাসান সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক মিল্টন চক্রবর্তী, ওয়ার্ড আওয়ামীলীগ ক্রিড়া সম্পাদক নাহিদ সরকার, ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

সম্মেলনে এনামুল হক সভাপতি ও হাবিবুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫