Skip to content

কালিয়াকৈরে বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে ৪০৫ পিস বিদেশী বিয়ারসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুত্রাপুরস্থ বৈদ্যুতিক পাওয়ার প্লান্টের সামনে অভিযান চালিয়ে রাম প্রসাদ সাহা (২৮) ও মানিক কর্মকার (৩০) নামে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৪০৫ পিস বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাম প্রসাদ সাহা উপজেলার চাপাইর গ্রামের সমির সাহার পুত্র ও মানিক কর্মকার টাঙ্গাইল জেলার ,মির্জাপুর থানাধীন কুড়িপাড়া গ্রামের রতন কর্মকারের পুত্র। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে এলাকাবাসী জানান। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো: মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫