Skip to content

বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলার অভিযোগ উঠেছে। এতে সালাহউদ্দিন অক্ষত থাকলেও হামলায় গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার অনুসারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর বিএনপি নেতা তানভীর রবিন জানান, বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের ওপর এ হামলা চালানো হয়। ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে আতর্কিত হামলা চালিয়ে সালাহউদ্দিন আহমেদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে।

নির্বাচনী প্রচারণায় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী (কাজী মনিরুল ইসলাম মনু) নাবালক ও অর্বাচীন। রাজনীতি ও এ নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে কোনো ধারণা তার নেই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালান, আবার আমার গণসংযোগে হামলা চালান।

বিএনপির এ নেতা বলেন, আমি সালাহউদ্দিন আহমেদ এই এলাকার তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। এ এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে। আমার প্রচারণায় অতর্কিত হামলা করে তিনি এ এলাকার জনগণের মনে আঘাত করেছেন এবং রাজনীতিতে তার নাবালকসুলভ পরিচয় দিয়েছেন।

এর আগে ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫