Skip to content

পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক ॥
দীর্ঘ বিরতির পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রোববার দুপুর দেড়টা থেকে।

তার আগেই সুসংবাদ পেলেন প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মিরাজ।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২২ বছর বয়সী মিরাজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫