Skip to content

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। এটি মৃদু মাত্রার কম্পন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫