Skip to content

কাপাসিয়ায় জালদলিল সৃষ্টি করে ব্যাংক ঋণ নেয়ার অপচেষ্টা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় এক আমেরিকা প্রবাসী জালদলিল সৃষ্টি করে ব্যাংক ঋণ নেয়ার অপচেষ্টা ছাড়াও এলাকার বিভিন্ন জনের জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে জবর দখলসহ নানা হয়রানী থেকে রক্ষা পেতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।

আজ রবিবার (১১ অক্টোবর) সকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণীতে একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী কয়েকটি পরিবারের পক্ষে সিদ্দিকুর রহমান সিকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী আলাউদ্দিন সিকদার এলাকার বহু যুবকের কোটি কোটি টাকা নিয়ে আমেরিকায় পাড়ি জমায়। সে বিভিন্ন সময়ে দেশে এসে এলাকার মানুষের নামে মিথ্যা অভিযোগে ডাকাতি মামলা, জালদলিল সৃষ্টির মাধ্যমে জমি জবর দখল করে এলাকায় বিশৃংখল সৃষ্টি করে ফের আমেরিকা চলে যান। তাঁর অত্যাচার থেকে এলাকার সাধারণ মানুষ ও তাঁর নিকট আত্মীয়রাও রক্ষা পাচ্ছেন না। আলাউদ্দিন সিকদার এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিয়ে এলাকায় ত্রাস ও অশান্তি সৃষ্টি করছেন।
সম্প্রতি আলাউদ্দিন সিকদার তাঁর ভাইবোন ও শরিকদের না জানিয়ে জমি বন্দক দিয়ে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নেয়ার পয়তারা করছেন। এ সব ঘটনার প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার নিরীহ সিদ্দিকুর রহমান সিকদার ও স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের মধ্যে স্থানীয় আঃ রউফ সিকদার, মোজাম্মেল হক সিকদার, তুহিন সিকদার, মোঃ মজিবুর রহমান সিকদার, সাখাওয়াত হোসেন সিকদার, আবুল হোসেন সিকদার, শহর আলী আরিফ রাব্বানী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫