রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট: সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন-বিরোধী সমাবেশ করেছে পুলিশ। দেশের সকল বিটের ন্যায় ১৭ অক্টোবর সকালে লালমনিরহাটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করে পুলিশ।
ওই দিন এ উপলক্ষে আয়োজিত সমাবেশে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে ২৫ নং বিটে বিট পুলিশ অফিসার এসআই মি.আলীর সভাপতিত্বে ও এসআই মাহমুদুন্নবীর সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি ও নারী নেত্রীগণ।
এছাড়াও গোড়ল ইউনিয়ন পরিষদে ২৬ নং বিটে বিট পুলিশ অফিসার এস আই তুষার কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়নটির চেয়ারম্যান মাহমুদুল ইসলাম।
সমাবেশে তারা ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি এবং নির্যাতনের শিকার নারী ও শিশুর পাশে থাকার আহ্বান জানানো হয়।

