Skip to content

গাজীপুর জেলা রোভারের প্রতিভা অণ্বেষণ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গাজীপুর জেলা রোভারের আয়োজনে প্রতিভা অণ্বেষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

টংগী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর জেলা রোভারের কমিশনার ও টংগী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।

জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মোফাজ্জল হোসেন এ.এল.টি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন, সহকারী কমিশনার এস.এম শামীম আহসান, আওলাদ মারুফ ও নুরুন্নাহার, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, প্রার্থনা সংগীত, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর কুইজ, নির্ধারিত বক্তৃতা, একক সংগীত (বঙ্গবন্ধু) স্বরচিত কবিতা ও জাতির পিতার উপর প্রবন্ধ লিখা বিষয়ে প্রতিভা অন্বেষণ করা হয়। জেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা পরে ৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫