Skip to content

পোশাকের কারণে হেনস্থার শিকার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥
একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন পোশাক পরলেন? সামাজিক মাধ্যমে এমন মন্তব্য ও হেনস্থার শিকার হয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। তার পোশাক নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

নানা ধরনের কদর্য মন্তব্য করে তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। যে ছবি নিয়ে এতো বিতর্ক তাতে দেখা গেছে যে, সানা মেরিন একটি লো-কাট কালো ব্লেজার পরেছেন। এই ধরনের পোশাক একজন প্রধানমন্ত্রী কেন পরবেন, তা নিয়েই সানা মেরিনকে সমালোচিত হতে হয়েছে।

ফিনল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতেই সানা মেরিন বিখ্যাত ম্যাগাজিন ট্রেন্ডির জন্য ফটোশ্যুট করিয়েছিলেন। সেখানেই একটি লো-কাট ব্লেজার পরতে হয়েছিল তাকে। আর সেই পোশাক নিয়ে বিতর্ক শুরু হতে মুহূর্তেও সময় লাগেনি।

প্রশ্ন উঠেছে এই ব্লেজারের বড় গলার ডিজাইন নিয়ে। সানার পরনে ছিল শুধুমাত্র ওই ব্লেজার এবং সেটি বুক পর্যন্ত কাটা ছিল। সেই ছবিই কভার ইমেজ করেছে ম্যাগাজিন সংস্থাটি। সানার পরনের ওই ব্লেজার দেখে সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন এটা উপযুক্ত পোশাক নয়।

একজন প্রধানমন্ত্রীর এমন পোশাক পরা উচিত নয় বলে মন্তব্য করেছেন তারা। তিনি সুপারমডেল নাকি প্রধানমন্ত্রী? এমন মন্তব্যও উড়ে এসেছে। অনেকেই আবার মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী ফটোশ্যুট করবেন নাকি দেশের কথা ভাববেন?

তবে সমালোচনা যেমন হয়েছে, তেমনি প্রধানমন্ত্রীকে সমর্থনও করেছেন অনেকেই। ছবি দেওয়ার প্রায় কিছুক্ষণ পরেই ট্যুইটারে তাকে সমর্থন করে খালি গায়ে শুধু ব্লেজার পরে ছবি আপলোড করেন অনেক নারী।

একশোর বেশি ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়ছে ‘সারোপর্টসানামেরিন’। অনেকেই আবার লিখেছেন সানার সঙ্গে আছি। অনেকেই তার এমন পোশাক পরায় কোনো ভুল দেখছেন না।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ছবি, পোস্টকে কেন্দ্র করে নানা সময়ে জনপ্রিয় ব্যক্তিদেরও হেনস্থার শিকার হতে হচ্ছে। এ থেকে বাদ যাচ্ছে না কেউই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫