Skip to content

নারী হাল্ক হচ্ছেন না তাতিয়ানা

বিনোদন ডেস্ক ॥
হাল্ক হিসেবে অভিনয় করা হচ্ছে না ‘অরফান ব্ল্যাক’ সিরিজের অভিনেত্রী তাতিয়ানা মাসলানির। মাসখানেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পত্রিকায় খবর প্রকাশিত হয়, আসন্ন ডিজনি প্লাসে সুপারহিরো ঘরোনার একটি সিনেমায় দেখা যাবে তাকে।

পরে জানা যায়, তিনি নারী ‘হাল্ক’ চরিত্রে অভিনয় করবেন। যাকে পরিচয় করানো হবে ‘শি হাল্ক’ (She hulk) নামে। এ খবরে বেশ চমক জাগে।

তবে এ খবরকে গুজব বলে আখ্যায়িত করলেন তাতিয়ানা।

তিনি এক সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘চলমান এই গুজব নিয়ে আমি আসলে কিছুই জানি না। দুর্ভাগ্যক্রমে এই বিষয়টি আমার সাথেই হলো। আমি জানি না এই ধরনের ভুল সংবাদ তারা কীভাবে পায়।’

‘আমার মনে হয়, এই বিষয়ে তাদেরকেই প্রশ্ন করা উচিৎ যে তারা এই খবরগুলো কোথা থেকে পেয়েছে। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’

চমকপ্রদ এ খবরটি প্রকাশিত হওয়ার সময় সেখানে তাতিয়ানা কিংবা ডিজনির পক্ষ থেকে কোন মন্তব্য নেয়া হয়নি। তাই এই বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না ডিজনিও।

এদিকে তাতিয়ানা মাসলানি সম্প্রতি এইচবিওর প্রযোজিত সিরিজ ‘পেরি ম্যাসনের’ সিস্টার অ্যালিসের ভূমিকায় অভিনয় করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫