Skip to content

গাজীপুর মহানগর জাপার আহ্বায়ক কমিটি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

আবু সালেক ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার চান্দনা চৌরাস্তায় মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিবাদ সভায় মহানগর জাপার নবগঠিত আহ্বায়ক কমিটিকে অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী এবং বির্তকিত দাবি করে এ কমিটি বাতিলের দাবি জানান তারা।

প্রতিবাদ সভায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া বলেন, আমাদের প্রিয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকে যখন কারাগারে বন্দী করা হয়েছিল, তখন আমরাই সর্বপ্রথম গাজীপুর থেকে এরশাদের জন্য মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, তাঁর মুক্তির জন্য গরু কোরবানি করেছি, নফল নামাজ পড়েছি। জীবনকে বাজি রেখে জাতীয় পার্টির জন্য আমরা কাজ করেছিলাম, আমরা আছি, আমরা থাকবো, জাতীয় পার্টির জন্য কাজ করে যাব। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, কো-চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গাজীপুরে আমিই জাতীয় পার্টির জন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি। ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া ক্যাপ্টেন দিয়ে গঠিত এ আহ্বায়ক কমিটি বাতিল করে দুর্দিনের পরীক্ষিত নেতা-কর্মীদের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব দিয়ে গাজীপুর মহানগর জাতীয় পার্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার অনুরোধও জানান তিনি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফুল ইসলাম শরীফ, মোঃ ফারুকুল ইসলাম প্রধান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, সদর মেট্রো থানা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সরকার,গাছা থানা জাতীয় পার্টি সভাপতি এডভোকেট মোস্তফা জামান, বাসন থানা কমিটির সভাপতি হাজী আবদুস সোবহান, সাধারণ সম্পাদক ইন্তাজ সরকার, কোনাবাড়ী থানা জাতীয় পার্টির সভাপতি আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, টঙ্গী পূর্ব থানা কমিটির সদস্য সচিব আশরাফুল সিকদার সবুজ, টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্বাস আলী মন্ডল, ২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাদিউল ইসলাম রাজা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫