Skip to content

অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥
দুর্গাপূজাকে সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি’র তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি দল শুক্রবার তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জাল নোট এবং ১১৩টি জাল ১০০ ডলারের নোট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, আজ শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫