Skip to content

জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ: জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার ॥
সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা বিজয় নিয়ে ঘরে ফিরবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

সোমবার উত্তরার ১০ ও ১১ নং সেক্টরে গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর বলেন, ৫০নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী সন্ত্রাসীরা সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আমরা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। নেতাকর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকব। আমরা সব রক্তচক্ষু উপেক্ষা করে ১২ নভেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের লড়াই চলছে, চলবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ধানের শীষের প্রার্থী বলেন, আপনারা একচোখা হবেন না। আমরা যেখানে প্রোগ্রাম দেয় প্রশাসনকে জানিয়ে দেই। আওয়ামী লীগ এখানে প্রোগ্রাম দেয়। নির্বাচন কমিশন তালবাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব।

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ভোট কিসে, ধানের শীষে, মা বোনদের বলে যাই ধানের শীষে ভোট চাই ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, হায়দার আলী লেলিন, ঢাকা মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু, মহিলা দলের পিয়ারা মোস্তফা, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫