Skip to content

কালিয়াকৈরে জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জঙ্গল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তার (২৬) দিনাজপুরের পারবতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকা সুলতান উদ্দিনের কন্যা। জেসমিন কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার ওমর ফারুকের তালাকপ্রাপ্ত স্ত্রী।

সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল শিয়ালের টেক এলাকা থেকে নিখোঁজ হয় জেসমিন। পূর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সাথে ৩ বছর আগে তার বিয়ে হয়। গত দুই মাস আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তালাকের পর থেকে বাবা-মায়ের সাথেই থাকতো জেসমিন। শনিবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই নারী। এর প্রায় ২০ ঘন্টা পর স্থানীয়রা সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের পিছনের জঙ্গলে লাশটি দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ওই স্থান থেকে নিহতে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপজেলার সফিপুর এলাকার জঙ্গল থেকে এক নরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫