Skip to content

শুভশ্রীর কোলে পাঞ্জাবিতে পরিপাটি ছোট্ট ইউভান

বিনোদন ডেস্ক ॥
মা হওয়ার পর এই প্রথম পূজা উদযাপন করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হিসেবে পূজা নিয়ে উত্তেজনাও বেশি। তাই ছোট্ট ছেলে ইউভানকে পরিপাটি করে সাজিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের একগুচ্ছ মিষ্টি ছবি দিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

অষ্টমী উপলক্ষে ছেলে ইউভানকে সাধা ধুতি ও পাঞ্জাবি পরিয়েছিলেন শুভশ্রী। ধুতি-পাঞ্জাবি পরে সাজগোজ করলেও মা শুভশ্রীর কোলে ঘুমিয়ে ছিল ছোট্ট ইউভান।

ছবিগুলো শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাষ্টমী। দুঃখিত আমার খুব ঘুম পাচ্ছে আজ।’ শুভশ্রী ও ইউভানের এই মিষ্টি ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়। এই ছবি দেখে টলিপাড়ার তারকারাও উচ্ছ্বসিত।

অভিনেত্রী পার্নো মিত্র কমেন্টে লিখেছেন, আবার লকডাউনেই সুখবর দিয়েছিলেন শুভশ্রী ও রাজ। এছাড়াও রুদ্রনীল ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরী, আকৃতি কাক্কার, ঐন্দ্রিলা সেনসহ আরও অনেকে এই ছবি দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন শুভশ্রী ও ইউভানকে।

লকডাউনের মধ্যেই সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন তাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এরপর থেকেই শুভশ্রীর মাতৃত্বের বহু মুহূর্ত ধরা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইউভানের জন্ম হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সুখবর দেন রাজ। ইউভানকে নিয়ে বেশকিছু ভিডিও পোস্টও করেছিলেন তিনি। সেইগুলো মুহূর্তে ভাইরালও হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫