Skip to content

কালিয়াকৈরে ১১টি দোকানীকে জরিমানা ৪৩ হাজার টাকা

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর বাজারে দোকানীদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় ১১টি দোকানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কালিয়াকৈর বাস্ট্যান্ড, বাজার রোড ও কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের উভয় পার্শ্বে থাকা, মনোহারী দোকান, চাউলের দোকান, মুরগীর দোকান ও হোটেল রেস্তোরাসহ মোট ১১টি দোকানে বৈধ লাইসেন্স না থাকার অপরাধে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল সাহদাত, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫