Skip to content

মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করা নৈতিক দায়িত্ব: রাসেল সরকার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো: কামরুল আহসান সরকার রাসেল বলেন, মুসলমান হিসেবে কোরআন শরীফ শিক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কোরআন পড়া অত্যন্ত জরুরী, শিক্ষার কোন বয়স নেই। কোরআন শরীফ পাঠের ফজিলত অনেক, তাই আমাদের প্রত্যেক ঘরে ঘরে পরিবারের প্রতিটি সদস্যকে কোরআনের শিক্ষার মাধ্যমে জীবন আলোকিত করা প্রয়োজন।

আজ বুধবার (২৮ অক্টোবর) মহানগরীর ১৫নং ওয়ার্ডের আলহাজ্ব সামসুদ্দিন সরকার জামে মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, আলহাজ্ব সামসুদ্দিন সরকার জামে মসজিদটি তাঁর পিতার নামে প্রতিষ্ঠ করা হয়েছে। পিতার আদর্শকে অনুসরণ করে কোরআন শিক্ষার কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছেন রাসেল সরকার। মরহুম আলহাজ্ব সামসুদ্দিন সরকার কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু করে গিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫