Skip to content

বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার ॥
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে শিপন মিয়া (২৮) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে। শিপন মিয়া উপজেলার বাঁশজানী গ্রামের আবদুল করিমের পুত্র এবং পেশায় অটোচালক।

ইউপি সদস্য এরফান আলী জানান, শিপন মিয়া ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মাদকসহ বিএসএফ ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে বলে তারা জানতে পেরেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫