Skip to content

পলাশে দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির পরিচিতি সভা

ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: দুর্নীতি প্রতিরোধ, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির প্রয়াসে এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে নবগঠিত পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির এক পরিচিতি সভা আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম প্রমুখ। মোঃ উবায়দুর রহমান তালুকদারকে সভাপতি ও মোঃ আবুল কাশেমকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫