Skip to content

বাংলাভূমি’র সম্পাদকের চাচার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের চাচা কাপাসিয়া উপজেলা কাপাসিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন আনু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কাপাসিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম আনোয়ার হোসেন আনুর সাথে তার পুত্র মোঃ আমিনুল হোসেন

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে স্থানীয় নেতৃবৃন্দরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আনোয়ার হোসেন আনু কাপাসিয়া মধ্যপাড়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং কাপাসিয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫