Skip to content

বাবাকে হত্যার পরও পরিবারের সকলকে হত্যার চেষ্টা করা হয়েছে: বঙ্গতাজ কন্যা

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: বাবাকে হত্যার পর আমাদের পরিবারের সকলকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ্র অশেষ রহমতে আমরা বেঁচে আছি। ১৫ আগষ্ঠ বঙ্গবন্ধুকে হত্যা ও ৩রা নভেম্বর জেল হত্যার মধ্য দিয়ে জাতিকে নেতৃত্ব শূণ্য করার চেষ্টা করা হয়েছে হয়েছে। এই শোককে শক্তিতে রুপান্তরিত করে মানবতার জন্য আমাদের কাজ করতে হবে, জেল হত্যা একটি মানবতা বিরোধী অপরাধ। এ অপরাধ যেন আর কখনও সংঘটিত না হয়। জেল হত্যা দিবসের দিনটিকে জাতির স্মরণ করতে হবে যত রকম ভালো কাজ আছে তার মধ্য দিয়ে। এ দিনটিকে গুরুত্ব দিতে হবে যাতে মানুষের ও মানবতার কল্যাণে আসে। এ দিবসটিকে স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

কাপাসিয়ায় জাতীয় চার নেতা স্মরণে জেলহত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দীন সেলিম, যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

এ ছাড়া কাপাসিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতার জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে শোক র‌্যালী ও বাসস্ট্যান্ড শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং উপজেলার ১১টি ইউনিয়নেও আওয়ামী লীগ আলোচনা এবং দোয়া মাহফির আয়োজন করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫