Skip to content

বড় ব্যবধানে জিতেছি: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠা এখনও শেষ হয়নি। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট সেটাই এখন সবার প্রশ্ন। মার্কিন নির্বাচনের ফলাফলের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।

এর মধ্যেই নির্বাচনের রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণে তিনি বলেন, ‘আমরা শুধু জিতেছি তাই নয় বরং, বড় ব্যবধানে জিতেছি।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এভাবেই জোর দিয়ে জয়ের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি।

ভাষণে প্রথমেই নিজের সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জিতেছি। আমরা বড় উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে, দোদুল্যমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হচ্ছে তার ঝুলিতে। গত নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট নিজের করে নেন জো বাইডেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন।

এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৫৩। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।

এই অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

গত নির্বাচনে জেতা উইসকনসিন ও অ্যারিজোনাতেও হেরেছেন ট্রাম্প। প্রায় দুই যুগ পর রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের প্রথম জয় এনে দিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

এদিকে ফলাফল বাকি আছে আরও পাঁচটি রাজ্যে। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫