Skip to content

কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে ফাতেমা আক্তার (২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সাত্তার গেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা রাজশাহী জেলার মোহনপুর থানার হরিফলা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গৃহবধু ফাতেমা আক্তার তার ২য় স্বামী নুর মোহাম্মদের সঙ্গে কালিয়াকৈর উপজেলার সাত্তারগেট এলাকার মোশারফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। আজ সোমবার ভোররাতে তার স্বামী নুর মোহাম্মদ ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে চলে যায় কিন্তু স্ত্রী ফাতেমা ঘুম থেকে না উঠলে দুপুরের দিকে পাশের ভাড়াটেরা গৃহবধুকে ডাকাডাকি করলেও সে না উঠাতে তারা ঘরের ভিতর নজর দেয়। ঘরের ভিতরে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কালিয়াকৈর থানার এসআই মোরশেদ আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫