Skip to content

নৌযাত্রীসেবা বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥
সদরঘাটসহ নদীবন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি খাত থেকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে সবধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি যেসব উদ্যোক্তা আছেন, তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি যে, তারা যদি এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চান, যাত্রীসেবার জন্য, এখানে যদি কেউ বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’

সদরঘাটে ওয়াটার বাস এখানে নতুন করে চালু করার পরিকল্পনা আছে কি না- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো বললাম, এটাকে নতুন করে আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব। তারাও যদি এগিয়ে আসেন, আমরা তাদের স্বাগত জানাব।’

তিনি বলেন, ‘আমরা চাই, সর্বক্ষেত্রে বিনিয়োগ আসুক। যেমন দেখেন, আমাদের দূরপাল্লার যে লঞ্চ সার্ভিস, এখন কত বিলাসবহুল লঞ্চ আমাদের চলে এসেছে। একসময় স্টিমার ছিল আমাদের সবথেকে বিলাসবহুল। আজ স্টিমার থেকেও বিলাসবহুল যাত্রীসেবা হচ্ছে। এটা বেসরকারি উদ্যোগের কারণেই হয়েছে। আমরা চাই, বাংলাদেশের বেসরকারি পর্যায়ের যে বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। এ জন্য যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া দরকার, সরকারের পক্ষ থেকে দেয়া হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫