Skip to content

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক

জাহিদ হাসান ভূঁইয়া
শিক্ষানবিস রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

গতকাল সোমবার রাতে মহানগরের গাছা থানার শরীফপুর এলাকার হারিকেন রোড আনমা সুয়েটার লিমিটেডের গেইটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ১টি ষ্টিলের তৈরি ক্রিজ, ১টি হাসুয়া, ১টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগর গাছা থানা শরীফপুরের মোঃ বাবুলের পুত্র মোঃ সজীব (২৪), কিশোরগঞ্জের তাড়াইল থানা মুরাকান্দী এলাকার মোঃ রতন মিয়ার পুত্র মোঃ তোফাজ্জল হোসেন (২০), ময়মনসিংহের ধোবাউড়া থানা মুন্সিরহাট মৃত হযরত আলীর পুত্র মোঃ আল আমিন (২০)।

র‌্যাব-১ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটকৃতরা ডাকাতির উদ্দেশ্যে মহানগরের গাছার আনমা সোয়েটার লিমিটেডের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আটকৃতদের থানায় হস্তান্তরের ব্যবস্থা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫