বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে ঘোড়াশাল পৌর মহিলালীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পলাশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব শহানা মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শফি, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সুরাইয়া বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। এই দুই সত্তাকে আলাদাভাবে দেখার চেষ্টা যারা করেছে তারা ব্যর্থ হয়েছে। আজকের বাস্তবতা এর সবচেয়ে বড় প্রমাণ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। জনগণের ঐক্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য। তাই পলাশে আওয়ামীলীগ পরিবারের প্রতিটি সদস্যকে আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
