Skip to content

যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আজমত উল্লা খানের

জাহিদ হাসান ভূঁইয়া
শিক্ষানবিস রিপোর্টার ॥
যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আজমত উল্লা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আস্থাশীল হয়ে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যুবলীগ অতীতে যেভাবে ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রামে নিজেদের জড়িত করে এগিয়ে গেছে আগামী দিনে তারা ঐক্যবদ্ধ থেকে গাজীপুর মহানগরে নেতৃত্ব দিবে। হিরা সরকারদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আপনারা কাজ করে যাবেন।

আজ বুধবার বাংলাদেশ যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হিরা সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায়, দৃষ্টি ও পক্ষাঘাত প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, হুইল চেয়ার, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণও করা হয়।

বামপাশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ডানপাশে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক আব্দুল বারী, মহানগর আ’লীগের সদস্য মোঃ আবুল কাশেম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদিম হায়দার, যুবলীগ নেতা মীর ওসমান গণি কাজল প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫