Skip to content

হাসপাতাল ছাড়লেন সাবেক চসিক মেয়র নাছির

স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, বুধবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন আমাদের হাসপাতাল ছেড়ে গেছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বাসায় গিয়ে কয়েক দিন বিশ্রামে থাকবেন। এর পর স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা যাবে। খবর বাসসের।

শরীফ জানান, আট দিন জ্বর নিয়ে গত ৩ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। এখানে সিটিস্ক্যান করা হলে ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

সেদিন রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রথম ২-৩ দিন হালকা জ্বর ছিল। তবে হাসপাতালে ৯ দিন ভর্তি থাকা অবস্থায় তার মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি।

ডা. শরীফ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ও বিভিন্ন রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে রিলিজ করতে সম্মতি দিয়েছেন। তাদের পরামর্শেই সাবেক মেয়র নাছির হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫