Skip to content

এক সিনেমাতেই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি

বিনোদন ডেস্ক ॥
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন অন্যন জায়গায়। মাসখানেক আগেই দুনিয়ার সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মাঝে তিনি ষষ্ঠ স্থানঅর্জন করে নিয়েছিলেন।

এবার শোনা যাচ্ছে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘বেল বোটম’-এর জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিতে যাচ্ছেন।

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

তারা বলছে, মুদাসসর আজিজের পরিচালনায় ‘বেল বোটম’ সিনেমার জন্য প্রথম থেকেই নজরে ছিলে অক্ষয় কুমার। কমেডি ধারার এই সিনেমাটি প্রযোজনা করবেন জ্যাক্কি এবং ভাসু।

সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কমেডি ধারার সিনেমার জন্য সবসময়ই প্রথম পছন্দ অক্ষয় কুমার। সিনেমাটির চিত্রনাট্যের তাকে শোনানো পর থেকেই তিনি সিনেমাটি ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন।

সিনেমাটির জন্য অক্ষয় সময় নেবেন ৪৫ দিন। তাই তার প্রতিদিনের শুটিংয়ের জন্য দেওয়া হবে দুই কোটি রুপি। সেই হিসেবে সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় ১০০ কোটি রুপি নেবেন অক্ষয়।

তবে শুটিং বাবদ অন্যান্য খরচ মিলে অক্ষয়ের জন্যই সিনেমার খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি রুপি।

প্রসঙ্গত, সিনেমাটির সামনের বছরের জুন মাস থেকে শুটিং কাজ শুরু করবে। ধারণা করা হচ্ছে এটি শেষ হবে আগস্ট মাসের দিকে। আর মুক্তি পাবে ২০২২ সালে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫