Skip to content

আজ আবার করোনা পরীক্ষা করাবেন জেমি

স্পোর্টস ডেস্ক ॥
নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ জিতে যখন উৎসবমুখর পরিবেশ বাংলাদেশ জাতীয় দলে, তখনই এলো বড়সড় এক দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে।

শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।

তবে করোনার কোনো উপসর্গই প্রকটভাবে না থাকায় নিজের মনের সংশয় দূর করতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ (রোববার) আবার পরীক্ষা করাবেন জেমি ডে। আজ সকালে করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশের পর বার্তালাপে জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন জেমি নিজেই।

বার্তালাপে জেমি জানিয়েছেন, ‘আমার এখন হালকা ঠাণ্ডা আছে। এছাড়া তেমন কোনো উপসর্গ নেই। তাই আজ আবার পরীক্ষা করাবো। দেখা যাক।’

যেহেতু হেড কোচ করোনা আক্রান্ত, তাহলে কি আজকের অনুশীলন বাতিল? জেমি জানিয়েছেন, সূচিতে আজকের অনুশীলন সকালে থাকলেও, গত রাতে করোনা পরীক্ষার ফলাফল জানার পর এই অনুশীলন পর্ব বিকেলে নেয়া হয়েছে। অর্থাৎ আজ বিকেলেই হবে জাতীয় দলের অনুশীলন।

এদিকে জাতীয় চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান জাগোনিউজকে নিশ্চিত করেছেন, এরই মধ্যে জেমির জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আমের খান বলেন, ‘এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।’

আজ করা করোনা পরীক্ষায় নেগেটিভ এলে মঙ্গলবারের ম্যাচের দায়িত্ব পালনের অনুমতি পেতেও পারেন জেমি ডে। অন্যথায় সিরিজের শেষ ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস। আর ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫