Skip to content

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর আজ রোববার (১৫ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গতকাল শনিবার সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজেটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। আজ রোববার এই আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এই অধিবেশন উপলক্ষে নমুনা নেয়ার পর অত্যন্ত ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫