Skip to content

হেফাজতের নতুন আমির বাবুনগরী মহাসচিব কাসেমী

এম. মতিন
চট্টগ্রাম ব্যুরো ॥

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের কাণ্ডারি কে হবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল আলোচনা। হেফাজতে ইসলামের নেতৃত্ব ঢাকায় চলে যাবে নাকি চট্টগ্রাম থাকবে তা নিয়েও সংগঠনের ভেতরে চলছে নানা জল্পনা। অবশেষে আজ সব জল্পনা কল্পনার অবসান হলো।

আজ রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হলেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির আল্লামা নূর হোসাইন কাসেমী।

সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ প্রায় চারশ’ নেতা।

তবে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তাদের বক্তব্য, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তারা সম্মেলনেও আমন্ত্রণও পাননি বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫