Skip to content

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন

গৌতম চন্দ্র বর্মন
জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই হাজার মুরগি পুড়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের বিকে পোল্ট্রি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফার্মের মালিক বিবেকানন্দ রায় জানান, রাত সাড়ে ১১টার দিকে ফার্মে হঠাৎ করেই আগুন লাগে। নিজেরা চেষ্টা করেও আগুন নিভাতে পারেননি। ২০ মিনিটের মধ্যেই ফার্মের ২ হাজার লেয়ার ও ব্রয়লার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে সরকারিভাবে ফার্মের মালিককে আর্থিক সহায়তা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫