Skip to content

গাজীপুরে চোলাই মদ উদ্ধার, নারীসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ১০০ লিটার চোলাই মদ উদ্ধার ও মদ তৈরীর উপকরণ এবং এক নারীসহ দুই জনকে গাজীপুরের কাশিমপুর থেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কাশিমপুর রবিদাসপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সুরেশ রবিদাস (৪৫) কাশিমপুর রবিদাসপাড়া এলাকার মৃত মথুরা রবিদাসের পুত্র এবং রীনা রবিদাস (৪০) একই এলাকার মৃত খোকন রবি দাস ওরফে ছটুর কন্যা।

জিএমপি গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গাজীপুরের কাশিমপুর এলাকার রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে সুরেশ রবিদাস ও রীনা রবিদাসের বাড়ী তল্লাশি করে মদ তৈরীর উপকরণসহ ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় রীনা ও সুরেশকে আটক করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫