Skip to content

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সৌমিত্রের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক ॥
চেনা গন্ডির ওপারে আজ বাংলা সিনেমার কিংবদন্তি পুরুষ সৌমিত্র চট্টোপাধ্যায়। গেল ১৫ নভেম্বর তিনি দেহ ত্যাগ করেছেন। আর কখনো নতুন কোনো ছবিতে শিডিউল দেবেন না তিনি। দেখা যাবে না তার অভিনয়ের মুন্সিয়ানা। যা মনকে ভরাবে, প্রাণকে দোলাবে।

তবে বেশ কিছু সিনেমায় কাজ করে গেছেন তিনি যেগুলো মুক্তি পায়নি এখনো। এক এক করে সেগুলো আসবে সিনেমা হলসহ নানা প্লাটফর্মে।

সৌমিত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছিলেন। এর মধ্যে আগে ডাবিং শেষ করতে পেরেছিলেন ‘অবলম্বন’ নামের একটি সিনেমার। এটি আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে।

ভারতের বাংলা গণমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

‘অবলম্বন’ সিনেমাটি পরিচালনা করেছেন নাড়ু গোপাল মণ্ডল। এখানে একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর কাহিনী গড়ে উঠেঠে একটি উপন্যাস লেখাকে কেন্দ্র করে। যেখানে উপন্যাসটি লেখার পর লেখক হঠাৎ আবিষ্কার করেন যে এর চরিত্রগুলো তার খুব চেনা। সব চরিত্র তার মনের অজান্তেই নিজের জীবনের চেনাজানা মানুষ হয়ে উঠছে। এ বিষয়টি লেখকে আনন্দ দেয়, বেদনাও দেয়।

আত্ম উপলব্দির বার্তা দেয়া এ ছবিতে আরও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার প্রমুখ।

এদিকে সৌমিত্রের বায়োপিক নির্মাণ করছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘অভিযান’ নামের সেই সিনেমার শুটিং পুরোপুরি শেষ করে যেতে পারেননি তিনি। সিনেমাটির ব্যাপারে কী ভাবছেন পরিচালক পরম, তা এখনো জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫