Skip to content

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট: কালীগঞ্জ উপেজলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে মশিয়ার রহমান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মশিয়ার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের নুরুল হকের সন্তান।

গতকাল বুধবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন ওই স্কুলছাত্রী। ফাঁকা রাস্তায় আশেপাশে কেউ না থাকায় হঠাৎ তার পথরোধ করে মশিয়ার। শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করলে চিৎকার শুরু করে স্কুলছাত্রী। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যান মশিয়ার। পরে স্কুলছাত্রী বাড়িতে পৌঁছে তার পরিবারকে ঘটনাটি খুলে বলেন। এরপর তার বাবা তাকে নিয়ে কালীগঞ্জ থানায় যান এবং মশিয়ারের বিরুদ্ধে একটি ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত মশিয়ারকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫