Skip to content

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভালো কাজের জন্যই দেশে সুস্থতার হার ৮১ ভাগ’

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনাকালীন কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না, তাদের কাজই হল সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ।

শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমাদের দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ড্যামকেয়ার ভাব রয়েছে, এটা ঠিক না। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে।

তিনি বলেন, আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে, আমরা সেদিকে চেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যে কোনো দেশের চাইতে কম। আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। ভ্যাকসিন আনার ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫