Skip to content

কুনিয়া তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদের পাল্টাপাল্টি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের ৩৭নং ওয়ার্ডের কুনিয়া তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। পাল্টাপাল্টি কমিটি গঠন হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই বিষয়টির প্রতি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দাবী করেছে মসজিদের সাধারণ মুসল্লীরা।

জানা গেছে, আব্দুর রহমান মাস্টার, আলহাজ্ব সামছুল হক, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী, আলহাজ্ব মোঃ আবু হানিফকে উপদেষ্টা করে প্রথম কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ আজিজ এবং অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, সহ সভাপতি গাজী মোঃ আব্দুস ছোবান মেম্বার, হাজী মোঃ বোরহান মিয়া, মোঃ গোলাম মোস্তফা, হাজী মোঃ সিদ্দিকুর রহমান, হাজী মোঃ শুক্কুর আলী ভান্ডারী, হাজী মোঃ আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মনির হোসেন, হাজী মোঃ আনোয়ার হোসেন বাবলু, মোঃ ফারুক হোসেন, মোঃ জহিরুল হক মামুন, মোহাম্মদ আলী মাহা, ইমরান হোসেন সানিসহ আরও অনেক জনকে কমিটিতে রেখে খে উক্ত মসজিদের পরিচালনা পরিষদের একটি কমিটি গঠন করে। কমিটি গঠনকালে মসজিদের ভিতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলেও সংবাদ পাওয়া যায়।

এ বিষয়টিকে কেন্দ্র করে মুসল্লিরা হাজী মোঃ হারেজ মিয়া, হাজী মোঃ ইউসুপ আলী, মোঃ শহিদুজ্জামান আরিফকে মোতোওয়াল্লী, আলহাজ্ব মোঃ শহিদুল্লাহকে প্রধান উপদেষ্টা, মোঃ আশরাফুজ্জামান সেলিম, আলহাজ্ব আঃ রহমান মাস্টার, আলহাজ্ব সামসুল হক, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, আলহাজ্ব আবু হানিফকে উপদেষ্টা এবং আশু মিয়াকে সভাপতি, ইফতেখারুল আলম মনিরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫