Skip to content

গাজীপুরে একমি ল্যাবরেটরিজের পল্লী চিকিৎসক সম্মেলন

আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মহানগরের ধীরাশ্রম বাজারে অবস্থিত ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে আজ বৃহস্পতিবার দুপুরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ জামাল উদ্দিন।

সম্মেলনে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জীবনরক্ষাকারী বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার মোঃ মজনু আলী।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এর মেডিকেল রিপ্রেজেন্টিটিভ মোঃ আবদুল মালেক, মেডিকেল রিপ্রেজেন্টিটিভ মোঃ মাসুদ পারভেজ, সেলস্ রিপ্রেজেন্টিটিভ মোঃ মেহেদী হাসান, ডাঃ মোঃ ইদ্রিস আলী, ডাঃ মাওলানা মোঃ আজহারুল ইসলাম, ডাঃ হারিছুল হক গাজী, ডাঃ হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন, ডাঃ আজহার হোসেন ঢালী, ডাঃ ইসলাম হোসেন গাজীসহ ৩০জন পল্লী চিকিৎসক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫