Skip to content

গাজীপুরে ভ্যানচালককে অপহরণ, কথিত সাংবাদিকসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আব্দুল সালাম নামে এক ভ্যান চালককে কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক কথিত সাংবাদিক রবিউল ইসলাম রুবেলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে মেট্রোপলিটন কোনাবাড়ি থানার আমবাগ উত্তরপাড়ার আলাল মিয়ার বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জিএমপি কোনাবাড়ি থানাধীন আমবাগ উত্তর পাড়া এলাকার আলাল মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮), একই এলাকার মতিউর রহমানের পুত্র রবিউল ইসলাম রুবেল (৩২) ও ঢাকা উত্তরের উত্তর খান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার পুত্র (আইপি টিভি মুক্তমন এর কথিত সাংবাদিক) আবিদ রাসেল (৩২)।

জিএমপি গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানান, গত ১৮ নভেম্বর (বুধবার) রাতে ভিকটিম আব্দুস সালাম (৪০) নামে এক ভ্যান চালককে কৌশলে অপহরণ করে কোনাবাড়ির আমবাগ উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার বাড়িতে লুকিয়ে রাখা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে ভিকটিমের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা আদায় করে নেয়। কোনাবাড়ি থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই থানার এসআই আল-আমিনের নেতৃত্বে শনিবার ভোর ৬টার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। এসময় অপহরণের সাথে জড়িত ওই তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে আইপি টিভি মুক্তমনের লগোযুক্ত একটি ক্যামেরা, বোমসহ ৬টি মোবাইল ফোন ও বিকাশে হাতিয়ে নেয়া বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫